দৌলতপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৬ নভেম্বর বাদ মাগরিব আল্লারদর্গায় অবস্থিত উপজেলা যুবদলের এ প্রধান কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃশামীম মোঃ শামীম মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান সবুর মোল্লা , সাবেক সহ-সভাপতি দৌলতপুর উপজেলা যুবদল ও খন্দকার আরিফুর রহমান সাধারণ সম্পাদক পিয়ারপুর ইউনিয়ন বিএনপি, যুব দলনেতা মণি লসকর,মোঃবাহারুল ইডলাম বাহার,মিন্টু লস্কর,মহাসিন,আলী,মোঃ শফিউল ইসলাম শফি,বাদশা ও বিএনপি নেতাকর্মী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব দলের আহবায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু। অনুষ্ঠান পরিচালনায় মোঃ মনিরুজ্জামান মণি লসকর।এ সময় উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দৌলতপুর উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা ব্যাক্ত করেন।