চাঁদপুর সদর উপজেলায় ৩ মাদক কারবারি আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫১ এএম
চাঁদপুর সদর উপজেলায় ৩ মাদক কারবারি আটক

যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে শুক্রবার চাঁদপুর সদর উপজেলায় তালিকাভুক্ত ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল সাড়ে ছয়টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ টুটুল (৩২), মোঃ সেলিম মৃধা (৪০) এবং মোঃ রতন মিয়া (৪০) 'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৯৬ পিছ ইয়াবা এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে