মেলান্দহে গণপিটুনিতে চোর নিহত

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৩ এএম
মেলান্দহে গণপিটুনিতে চোর নিহত

জামালপুরের মেলান্দহে গণপিটুনিতে চোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর ভোরে ঝাউগড়া ইউনিয়নের পলাশতলা গ্রামে। নিহত চোর পলাশতলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে পলাশতলা গ্রামেরর বুরহান উদ্দিনের ঘরে চুরি করতে গিয়ে ধরাপড়ে নিহত রিপন মিয়া (৪০)। তাৎক্ষণিকভাবে খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসির গণপিটুনিতে মারা গেলে হইচই পড়ে যায়। 

মেলান্দহ থানার ওসি তদন্ত স্নেহাশীষ রায় জানিয়েছেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ বহু মামলা আছে। লাশ উদ্ধার শেষে আইনী প্রক্রিয়ার কাজ চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে