দিনাজপুরের ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের মকবুল হোসেন(৮০)। জীবনের শেষ প্রান্তে এসেও পরিশ্রম করে সংসার চালাতে হয় অশীতিপর বৃদ্ধকে। জীবনের শেষ প্রান্তে এসেও থেমে নেই তার জীবনসংগ্রাম। সকাল হলেই বাঁশ,দড়ি ও হাতুরি,বাটাল নিয়ে দড়ির খাট তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। একটি বা দুটি খাট তৈরি হলেই বিক্রি করতে ছুটে যান বিভিন্ন হাটবাজারে। কখনও বিক্রি ভালো হয় আবার কখনও দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় ক্রেতার অপেক্ষায়। কারণ দড়ির খাট বিক্রি করেই চলে তার সংসার। তার সাথে কথা বলে জানা যায়, তিনি প্রায় ১০ বছর ধরে দড়ির খাট বিক্রি করেন।শরীর আগেরমত সায় না দিলেও জীবিকার তাগিদে নিয়মিত কাজ করেন তিনি। ক্রেতারে চাহিদা অনুযায়ী ছোট-বড় বিভিন্ন আকারের খাট তৈরি করেন । এ কাজে পরিবারের সদস্যরাও মাঝেমধ্যে তাকে সাহায্য করেন। মকবুল হোসেন জানান, একটি খাট তৈরিতে তার তিন থেকে চার দিন সময় লাগে। প্রতিটি খাট তৈরিতে গড়ে খরচ হয় ৮শ থেক এক হাজার টাকার মত। তার খাট পাওয়া যায় রানীগঞ্জ বাজার সহ বিভিন্ন হাটবাজারে । মকবুলের হোসেনের দুই ছেলে ও এক মেয়ে। এক সময় নিজের জমিতে চাষাবাদ করে উপর্জিত অর্থ দিয়ে সন্তানদের বড় করেছেনে এবং বিয়ে দিয়েছেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে তার সংসারে। ৮০বছর বয়সেও পরিবারের ভরন পোষনের দায়িত্ব পালনে পরিশ্রম করে যাচ্ছেন। রোদ বৃষ্টি কিংবা শারীরিক ক্লান্তি উপেক্ষা করে জীবিকার সন্ধানে বের হতে হয় তাকে। মকবুল হোসেনর জীবন সংগ্রাম যেন গ্রামবাংলার অসংখ্য পরিশ্রমী মানুষের প্রতিচ্ছবি। বয়সের কাছে হার না মেনে দড়ির খাট তৈরি ও বিক্রির মধ্য দিয়ে প্রতিদিন সেই সংগ্রামই চালিয়ে যাচ্ছেন তিনি।