ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীক জেলা ও চাতলপাড় বিকেন্দ্রীক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ সোমবার দিনব্যাপী ব্যাবসা পর্যালোচনা সভা ও পলিসি বিপণন উৎসব অনুষ্ঠিত হয়েছে । নাসিরনগর বিকেন্দ্রীক জেলা কার্যালয়ে জোন প্রধান ও সহকারী এরিয়া ইনচার্জ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে চাতলপাড় জোন প্রধান আকতার হোসেন ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) পূর্বাঞ্চল হেলাল আহমেদ । বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া- ১৯ এরিয়া ইনর্চাজ মোহাম্মদ আবদুর রাজ্জাক ।
সভায় প্রধান অতিথি হেলাল আহমেদ কর্মীদের সঠিক সুন্দর দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং নভেম্বর ক্লোজিংয়ে লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার করা হয় ।
উন্নয়ন সভায় চাতলপাড়ের সহকারী জোন প্রধান বাবুল মিয়া, এজিএম রোকেয়া বেগম,এজিএম আলমচান, এজিএম মাহমুদা বেগম,এজিএম জান্নাতুল ফেরদৌস,এজিএম রেহেনা বেগম,বিএম ফুরকানুল ইসলাম নিপু, বিএমদীনেশ সরকার,বিএম জহিরুল ইসলাম,বিএম আবদুল হাকিম,বিএম তাওহিদ ভূইঁয়া,বিএম আছিয়া বেগম, বিএম রোজিনা আক্তার,বিএম রেহেনা আক্তারসহ ইউএম ও কালেক্টরগন উপস্থিত ছিলেন।