নীলফামারীর কিশোরগঞ্জে এতিমখানায় গিয়ে রোববার রাতে শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও আরিফুর রহমান। নিতাই ইউনিয়নের পাগলার বাজার হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা ও বেলতলী দারুস সুন্না হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় গিয়ে তিনি শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সেক্রেটারী একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান। সম্প্রতি শীতের তীব্রতা বাড়ায় আকস্মিকভাবে কম্বল পেয়ে ওই দুই মাদ্রাসার শিক্ষার্থীরা ইউএনও’র গুনমুগ্ধ হন।