বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ যতই সভ্যতার পথে অগ্রসর হচ্ছে ততই মানব সভ্যতা এক ভয়াবহ সংকটের সম্মুখীন হচ্ছে। এমনই এক সমস্যা হল পরিবেশ দূষণ। এর মধ্যে একটি হলো শব্দ দূষণ। মানুষের সহন ক্ষমতার অতিরিক্ত যে সুর বর্জিত কর্কশ শব্দ পরিবেশ, মানুষের শরীর ও মনের উপর বিরূপ প্রভাব ফেলে তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের ফলে যে প্রভাব গুলি আমড়া দেখতে পাই তা খুবই ক্ষতিকারক পরিবেশের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে। শব্দ দূষণের মাত্রা নির্ণয় বিভিন্ন সংস্থায় বিভিন্নভাবে দিয়েছেন। তার মধ্যে ডঐঙ এর মতে অথবা ঈচঈই(সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ) এর মতে নির্ধারিত শব্দের মাত্রা ৭০ফই। তবে বর্তমানে শব্দ দূষণের মাত্রা ৭০ ফই এর থেকে অনেক বেশি হচ্ছে। শব্দ দূষণ পরিবেশের এক চরম বিরক্তিকর উপাদান। জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি এই শব্দ দূষণ। আমাদের দেহের যথেষ্ট সংবেদী অঙ্গ কান। উচ্চ শব্দ আমাদের কানের পর্দাকে অনেক জোরে ধাক্কা দেয়। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই উচ্চ শব্দের কারণে আমাদের কানের পর্দা নষ্টও হয়ে যেতে পারে। আর কানের পর্দা নষ্ট হওয়া মানে হচ্ছে চিরকালের জন্য কানে না শোনা। উচ্চ শব্দে গান শুনতে খুবই মজা লাগে বা কানে হেডফোন লাগিয়ে অনেক জোরে গান শোনার অভ্যাসটা আমড়া বদলাইতে পারি না ! কিন্তু আমড়া কি জানি এর প্রতিক্রিয়া কতোটা মারাত্মক ? আমড়া আসলে ক্ষণিকের আনন্দের জন্য আমাদের জীবনের অনেক বড় বিপদ ডেকে আনছি। একটা পরীক্ষায় দেখা গেছে উচ্চ শব্দযুক্ত পরিবেশে যারা বসবাস করে বা কাজ করে তাদের শ্রবণ শক্তি দশ বছরের মধ্যে প্রায় অর্ধেক হ্রাস পায়। শব্দদূষণের কারণে শুধু শ্রবণশক্তিই নয়, উচ্চরক্ত চাপ, মাথাধরা, অজীর্ণ, পেপটিক আলসার, অনিদ্রাসহ নানা রকম মানসিক সমস্যার সৃষ্টি হয়। অতিরিক্ত শব্দদূষণে শিশুদের বুদ্ধিমত্তা নষ্ট হয়, সন্তানসম্ভবা মায়েদের যেকোনো ধরনের উচ্চ শব্দ মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে যে বিধিমালা রয়েছে সেখানে বিস্তারিত বলা আছে কোন এলাকায়, দিনের কোন সময়ে, কোন ধরনের শব্দের মাত্রা কেমন হবে। তা না মেনে চললে সাজার বিধানও রয়েছে। শব্দদূষণ রোধে যানবাহনের হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ ও বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হওয়া শব্দ নিয়ন্ত্রণে রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ঐক্যবদ্ধ কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে প্রাপ্ত দিকনির্দেশনা শব্দদূষণকে নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে যেতে সহায়ক হবে।