বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে নানা পরিবর্তন দেখা দিতে শুরু করে। কারও মুখে ছোট ছোট বাদামি দাগ, কারও আবার গালে বা কপালে ছোপ ছোপ কালচে ভাব। অনেক সময় দীর্ঘক্ষণ রোদে থাকা, বায়ুদূষণ, হরমোনের পরিবর্তন কিংবা ত্বকের স্বাভাবিক বয়সজনিত কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে। এসব দাগছোপ মুখের স্বাভাবিক উজ্জ্বলতায় প্রভাব ফেলতে পারে। তাই ত্বকের যত্নে অনেকেই খোঁজেন সহজ ও ঘরোয়া সমাধান। ত্বকের কালচে দাগ বা রোদে পোড়া ভাব কমানোর জন্য বাজারে নানা ধরনের ক্রিম, সিরাম ও বিউটি ট্রিটমেন্ট পাওয়া যায়। তবে সব পণ্য সবার ত্বকের জন্য উপযোগী নয়। কিছু প্রসাধনীতে থাকা উপাদান সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জির কারণ হতে পারে। তাই নতুন কোনো পণ্য ব্যবহারের আগে উপাদান সম্পর্কে জানা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। ঘরোয়া উপকরণ দিয়েও ত্বকের পরিচর্যা করা যায়। বেসন, দুধ, হলুদ, চন্দন ও গোলাপজলের মতো উপকরণ দিয়ে তৈরি করা যায় কয়েক ধরনের ফেস প্যাক।
একটি ছোট পাত্রে ২ টেবিল চামচ বেসন নিন। এর সঙ্গে ১ চিমটি হলুদ মিশিয়ে অল্প অল্প করে গোলাপজল যোগ করুন। চাইলে গোলাপজলের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ঘন পেইস্ট তৈরি করুন।
প্রথমে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর চোখ ও ঠোঁটের চারপাশ এড়িয়ে মুখে প্যাকটি লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে পানি দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন। ত্বক ঘষে পরিষ্কার করার চেষ্টা করবেন না। সংবেদনশীল ত্বক হলে হলুদ বা বেসন ব্যবহারের আগে ছোট একটি জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো।
মিশ্রণটি খুব পাতলা হলে সামান্য বেসন জো করুন। গোসলের আগে সারা মুখে ফেস প্যাকটি লাগিয়ে নিন। শুকিয়ে এলে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে আলতো হাতে মালিশ করেও নিতে পারেন। এতে দাগছোপ উঠে যাবে। হলুদ অনেক সময় ত্বকে হলদেটে দাগও রেখে যেতে পারে। তাই বেশি পরিমাণে ব্যবহার না করাই ভালো। যাদের দুধে অ্যালার্জি বা ত্বকে সংবেদনশীলতা রয়েছে, তাদের এই প্যাক এড়িয়ে চলা উচিত।
১০ থেকে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। চন্দনের গুঁড়া ও গোলাপজল মিশিয়ে তৈরি প্যাক ত্বকে শীতল ও সতেজ অনুভূতি দেয়। বিশেষ করে গরমে বাইরে থেকে ফিরে অনেকেই এই ধরনের প্যাক ব্যবহার করতে পছন্দ করেন।
পাশাপাশি মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস ত্বকের সামগ্রিক যত্নে সহায়ক। ত্বকে কালচে দাগ দেখা দিলে বারবার স্ক্রাব করা বা শক্তিশালী ঘরোয়া উপাদান ব্যবহার করা ঠিক নয়।
দাগ যদি দ্রুত বাড়তে থাকে, চুলকায়, রং বা আকার বদলায় কিংবা দীর্ঘদিনেও না কমে, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব কালচে দাগের কারণ এক নয়। মেছতা, বয়সের ছাপ, রোদে পোড়া দাগ কিংবা অন্য কোনো ত্বকের সমস্যার চিকিৎসাও আলাদা হতে পারে। সঠিক কারণ বুঝে যত্ন নিলেই ত্বক সুস্থ ও স্বাভাবিক রাখা সম্ভব।