বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ.ই. মোড় সাইড শিনিচি, এর সফর করেছে। তিনি রবিবার ১৫ নভেম্বর আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে কদমবাড়ি গ্রামের তরঙ্গ শান্তি ভবনের কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। রবিবার সকালে তরঙ্গ শান্তি ভবন চত্তরে তরঙ্গ এর নির্বাহী পরিচালক কহিনূর ইয়াসমিনের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ.ই. মোড় সাইড শিনিচি। এসময় তার সফর সংগি ছিলেন জাপান এম্বাসির ফার্স্ট সেক্রেটারি মোড়. তোরিনারি তাকেহিরো, জাপান এম্বাসির কনসালটেন্ট মাস ননামী খান।
এসময় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ ((ওসি) মোহাম্মদ মাসুদ খান, তরঙ্গ হস্তশিল্প ব্যবস্থাপক সুবাষ সমদ্দার প্রমূখ। আলোচনা সভাশেষে জাপানের অর্থায়নে হস্থশিল্পর জন্য তৈরি দ্বিতল ভবনে উদ্বোধন করেন। তার পরে তিনি নারী দের হাতের তৈরি হস্থশিল্পীর স্টল পরিদর্শন করেন। এসময় তার সফর সংগি ছিলেন পরিনানি ও নানানি খান।