পাইকগাছায় সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা

মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ পিএম
পাইকগাছায় সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা
ছবি: FNS

খুলনার পাইকগাছা উপজেলায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের রবিবার সকালে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা সিএসও নেটওয়ার্ক এর আয়োজনে এনাবেল প্রকল্প ও হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে উপজেলা সিএসও'র সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি এ্যাড এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র এস এম এমদাদুল হক, সরকারি কলেজের প্রভাষক লুৎফা ইসলাম, ষোলোআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক প্রফেসর আজহারুল ইসলাম ও সাবেক অধ্যাপক রমেন্দ্র নাথ প্রমূখ।সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন সিএসও'র সভাপতি মাস্টার ময়নুউদ্দীন সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, ক্যাশিয়ার মহানন্দ অধিকারী, আফরোজ বেগম, মিতা রানি দাস, লাবনী দাস, মুন্নি আক্তারসহ অনেকেই। এসময় উপস্থিত ছিলেন এনাবেল প্রজেক্ট ফিন্যান্স অফিসার হীরা বৈদ্যসহ উপজেলা সিএসও নেটওয়ার্ক ২৫ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আপনি চাইলেই মানুষের অধিকার পেতে পারেন না। সিএসও সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে। সঠিক তথ্য ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উপজেলা হিসেবে সমর্থন পাওয়া সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে