আজ সন্ধ্যায় উপজেলার পাঁচমাথা মোড় এলাকায় তাঁর ব্যাবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বড়াইডাঙ্গী (ছমিল মোড়) এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, চর রাজিবপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আব্বাস উদ্দিনের নাম রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী জানান, গ্রেপ্তারকৃত আব্বাস উদ্দিনকে আজ রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।