চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘রহনপুর কুরআনের আলো’ সংগঠনের আয়োজনে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রহনপুর উত্তর ঈদগাহ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ৮ টি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে ১ থেকে ৫ পারা, ১ থেকে ১৫ পারা ও ১ থেকে ৩০ পারা প্রতিযোতায় অংশ নেয়। দিনের শুরুতে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। দুপুরের পর বাছাইকৃত প্রতিযোগিতাদের নিয়ে দ্বিতীয়পর্ব অনুষ্ঠিত হচ্ছে। রাতে চূড়ান্ত পর্বে তিনটি গ্রুপের ৯ জন বিজয়ীসহ ৪র্থ থেকে ৭ম প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। চূড়ান্ত পর্ব শেষে রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-২আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দিবেন রহনপুর কুরআনের আলো সংগঠনের সভাপতি দন্তচিকিৎসক রবিউল আওয়াল। এ বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। রাতে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার, নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। ১ থেকে ৩৯ পারা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল, ২য় পুরস্কার ৬ হাজার টাকা, তৃতীয় পুরস্কার এক হাজার টাকা ও সম্মাননা স্মারক। ১ থেকে ১৫ পারা জন্য প্রথম পুরস্কার ৫ হাজার টাকা ও ২য় স্থান ২ হাজার টাকা, তৃতীয়স্থান একহাজার টাকা ও স্মারক। ১ থেকে ৫ পারার জন্য প্রথম পুরস্কার ৫ হাজার টাকা ও ২য় স্থান ৩ হাজার টাকা, তৃতীয়স্থান একহাজার টাকা ও স্মারক। এছাড়া চতুর্থ থেকে ৭ম স্থানের প্রতিযোগীদের প্রত্যেককে ১ হাজার টাকা বা সমতুল্য গিফট তুলে দেওয়া হবে। সংগঠনের সম্পাদক নেছ মোহাম্মদ মন্টু বলেন, প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়। যাতে শিক্ষার্থীরা কুরআন শিক্ষায় আগ্রহী হয়ে উঠেন। বিচারকের দায়িত্বে ছিলেন সাপাহার হাপানিয়া কেএম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হাফেজ হাফিজুর রহমান, সাপাহার উম্মুল মুমীনিন আয়েশা (রা:) মহিলা মাদরাসার হাফেজ সেলিম রেজা মুহাদ্দিস ও একই উপজেলার দিঘিরহাট বাজার তালিমুল কুরআন হিফজ মাদ্রাসার শিক্ষক হাফেজ রুহুল আমিন।