ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ পিএম
ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা জামায়াতের
ছবি: FNS

ডিসেম্বরে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে জামায়াত মাঠে নামবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ‘পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাই এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত।’

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রশ্নে কোনো পক্ষের সঙ্গে আপস করবে না জামায়াত। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চায় না জামায়াত। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যেও রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচনে ভোট ডাকাতদের কোনো ছাড় দেওয়া হবে না।

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারও বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্রের বরাতে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যাওয়া এবং তার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে।

গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই।

আপনার জেলার সংবাদ পড়তে