গাইবান্ধায় আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে মামলা

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৬ পিএম
গাইবান্ধায় আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে মামলা
ছবি: FNS

গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩৮ জনের নাম উল্েলখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সাদুল্লাপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে। মামলার এজাহারে আসামিদের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক পদ-পদবি উল্লেখ করা হয়েছে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে। তাদের মধ্যে বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতিও রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে