ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এবং মাদক, বাল্যবিবাহ , ইভটিজিং বিষয়ে জনসচেতনতা ও প্রতিরোধ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ- ১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু নির্দেশে এ আলোচনা সভায় আয়োজন করেন গফরগাঁও পৌর শাখার ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠন।
গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম বেপারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গফুর হাসান, মিজানুর রহমান পল্টন, জাহিদ হাসান স্বপন ও আল আমিন জনি, পৌর বিএনপির নেতা আলমগির কবির সাত্তার, ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল ইসলাম ইমন, গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোক্তার হোসেন প্রমূখ।