পটুয়াখালীর বাউফল উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের নেছারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন হাত এবং কিছুটা দূরে একটি বস্তার ভেতর থেকে দুই পা পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের কাছে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়দের খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছে হাতটি উদ্ধার করে। এরপর আশপাশে তল্লাশি চালিয়ে কিছুটা দূরে পড়ে থাকা একটি বস্তার ভেতর থেকে আরও দুটি পা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, দুপুরে মাদ্রাসার পেছনের সড়কের পাশে মানুষের কাটা হাত ও দুই পা পড়ে থাকার খবর পান তিনি। এমন অস্বাভাবিক ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে মানবদেহের এই অংশ গুলো সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অঙ্গগুলোতে ইতিমধ্যে পচন