রাজধানী ঢাকার মোটরসাইকেল দুর্ঘটনায় ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর খিলক্ষেত এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ তাওসিফ ইসলাম (২১)। সে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় টানপাড়া মীরবাড়ির মোঃ এবাদুল ইসলামের ছেলে। ঢাকা মোতালেব প্লাজার একটি প্রতিষ্ঠানের সঙ্গে মোবাইল মার্কেটিং- সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন সে। এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন নিহতর চাচা দক্ষিণ গফরগাঁও উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক বিপ্লব মীর।
তিনি বলেন, তাওসিফ ঢাকার বিমানবন্দর থেকে মোটরসাইকেল যোগে ইস্টার্ন প্লাজা যাওয়ার সময় খিলক্ষেত এলাকায় রাস্তায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার গুরুতর আহত হয়। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। তাওসিফ অত্যন্ত নম্র, ভদ্র ও মিশুক স্বভাবের একজন মানুষ ছিল। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।