ইব্রাহিমপুরে অসহায় তিনটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মিজানুর রহমান; চাঁদপুর: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ পিএম
ইব্রাহিমপুরে অসহায় তিনটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
ছবি: FNS

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সাদারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাদশা মিয়া চৌকিদার।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতিশ্রুতি বাস্তবায়নে ইব্রাহিমপুরের তিনটি ঝুপড়ি ঘরে বসবাসকারী অসহায় পরিবারের মাঝে নতুন ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ঈদগা বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাদশা মিয়া অসহায় পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ঢেউটিন পৌঁছে দিয়েছেন।
উপকারভোগী পরিবার: ৫ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বাজার এলাকার হালেমা বেগম, কুদ্দুস মাল ও মুক্তার গাজি।
১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনি প্রচারণাকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ইব্রাহিমপুর ইউনিয়নের গৃহহীন ও অসহায় পরিবারগুলোকে ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেই ওয়াদা বাস্তবায়নের অংশ হিসেবেই এই ঢেউটিন বিতরণের মাধ্যমে ঘর নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এ সময় বাদশা মিয়া চৌকিদার বলেন:
"আমাদের অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাই নির্বাচনি প্রচারণায় ইব্রাহিমপুরের অসহায় মানুষদের ঘর নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ এমপি সাহেবের পক্ষ থেকে আমড়া ঢেউটিন তুলে দিয়ে সেই কার্যক্রমের উদ্বোধন করলাম। পর্যায়ক্রমে ইব্রাহিমপুর ইউনিয়নের জরাজীর্ণ ঘরে বসবাসকারী মানুষের পাশে আমড়া মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেব।"
তিনি আরও উল্লেখ করেন যে, ২০১১ সাল থেকে তিনি নিজ এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দলের প্রতি ত্যাগ ও এলাকার মানুষের ভালোবাসাকে পাথেয় করে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রত্যাশী। সুযোগ পেলে জনপ্রতিনিধি নয়, বরং ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
হাতে নতুন ঢেউটিন পেয়ে চরম আনন্দের অনুভূতি প্রকাশ করেন হালেমা বেগম, কুদ্দুস মাল ও মুক্তার গাজীর পরিবারের সদস্যরা। ঘর নির্মাণের এই মানবিক সহায়তা পেয়ে তারা সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা মিয়া চৌকিদারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মো. বাদশা মিয়া চৌকিদার দীর্ঘ দুই দশক ধরে নীরবে-নিভৃতে এলাকায় নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। নিজ অর্থায়নে স্থানীয় রাস্তাঘাট, সাঁকো, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ বিশেষ করে চরাঞ্চলের এতিম ও অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করে এলাকাবাসীর বিপুল প্রশংসা ও আস্থা অর্জন করেছেন। উপস্থিত নেতৃবৃন্দ ঢেউটিন বিতরণকালে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি,
আতিক রাঢ়ি, মান্নান ডাক্তার ও রকমান সরদার,৫ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মো. হাসান পাটোয়ারী,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইমাম গাজি, ওয়ার্ড যুবদলের সভাপতি, সাজু শেখ, সাধারণ সম্পাদক দুলু গাজীসহ আরও অনেকে। এছাড়া ঈদগা বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে