রবি মৌসুমে

চরভদ্রাসনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ উদ্বোধন সম্পন্ন

এফএনএস; চরভদ্রাসন, ফরিদপুর: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম
চরভদ্রাসনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ উদ্বোধন সম্পন্ন
ছবি: FNS

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরের সামনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে চলতি রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কিষাণ-কিষানীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে। এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্‌ফর হোসেন জাফর।

জানা যায়, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় সরিষা, মসুর ও খেসারি উৎপাদ বৃদ্ধির লক্ষে ২১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এরমধ্যে উপজেলার ১ হাজার ৭শ’ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কে.জি. করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কে.জি. করে ডিএপি সার ও ১০ কে.জি. করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ২৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কে.জি. করে মসুর বীজ, ১০ কে.জি. করে ডিএপি সার ও ৫ কে.জি. করে এমওপি সার সহ ২৩০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৮ কে.জি. করে খেসারি বীজ, ১০ কে.জি. করে ডিএপি সার ও ৫ কে.জি. করে এমওপি সার বিতরণ করা হয় বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে