পিরোজপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ ককটেল, ইয়াবা ও ককটেল তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে সোহাগ মীর (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। সোহাগ পিরোজপুর সদরের আলামকাঠি এলাকার মৃত সালাম মীরের ছেলে। পিরোজপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে সোহাগ মীর (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরিচালনা করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে মীর সোহাগকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময়ে ওই বাড়ি থেকে তিনটি তাজা ককটেল ও ককটেল তৈরির বিস্ফোরক জাতীয় বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ডিবির ওসি মো. হোসেন আল মাহাবুব জানান, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।