কুড়িগ্রামে তাবলিগ জেলা এস্তেমাকে সামনে রেখে দ্বীনি আলোচনা

এফএনএস; ফুলবাড়ী, কুড়িগ্রাম: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০১:১০ পিএম
কুড়িগ্রামে তাবলিগ জেলা এস্তেমাকে সামনে রেখে দ্বীনি আলোচনা
ছবি: FNS

পবিত্র কোরআন ও রাসুল (সা.) এর সূন্নাহর শিক্ষা নিজে জানা ও তা মানুষের কাছে পৌঁছে দেয়ার দ্বীনি দাওয়াতি কাজ তবালিগ জামাতের কুড়িগ্রাম জেলা এস্তেমাকে সামনে রেখে কুড়িগ্রামের নয়টি উপজেলায় শুরু হয়েছে দ্বীনি আলোচনা ও দোয়া অনুষ্ঠান।

তাবলিগ জামাতের টঙ্গী মার্কাজ মসজিদের মুরব্বীদের নির্দেশনায় ও কুড়িগ্রাম জেলা মার্কাজ মসজিদের তাবলিগের সুরা সাথীদের দায়িত্বে দিক নির্দেশনামূলক এই দ্বীনি আলোচনা ও দোয়া অন্যান্য উপজেলার সাথে ফুলবাড়ীতেও অনুষ্ঠিত হয়।
উুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিক নির্দেশনামূলক এই দ্বীনি আলোচনায় বয়ান পেশ করেন তাবলিগের টঙ্গী মার্কাজের মরুব্বী মুফতি আজিমুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মার্কাজের সুরা সদস্য এলশাদ আলী চেয়ারম্যান), সুরা সদস্য কলেজ শিক্ষক আতাউর রহমান।
দীর্ঘ প্রায় ৩ ঘন্টার দ্বীনি আলোচনায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ১৯টি হালকার তাবলিগ জামাতের সাথীরা। ডিসেম্বর ২০২৬ এর ৩, ৪ ও ৫ ডিসেম্বর কুড়িগ্রামে তবালিগের জেলা এস্তেমা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে