এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :

নীলফামারী জেলা প্রশাসনের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম
নীলফামারী জেলা প্রশাসনের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা
ছবি: FNS

নীলফামারী জেলা প্রশাসনের সাথে নবাগত পুলিশ সুপার পরিচিতি সভায় মিলিত হন। এর পুর্বে নীলফামারী জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদানের পর জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন পুলিশ সুপার মো.মেনহাজুল আলম পিপিএম।
১০ নভেম্বর মঙ্গলবার তিনি পৃথকভাবে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
নবাগত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে পারস্পরিক সমন্বয়, মতবিনিময় ও সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে