ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর লেবুর বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। পাশাপাশি এখন রাঙ্গামাটিয়া ইউনিয়ন , কালাদহ ইউনিয়নে প্রচুর লেবুর চাষ হয়। উপজেলা সদর থেকে গ্রামীণ জনপদ। পাকা সড়ক ধরে ইউনিয়নের গ্রামগুলোতে প্রবেশ করলেই চোখে পড়বে একের পর এক লেবুর বাগান। ইউনিয়নের গ্রামে গুলোতে এখন কৃষকদের অন্যতম কাজ লেবুর আবাদ। শুধু সবুজ বাগান চোখে পড়ে না, বাতাসে ভেসে আসে লেবুর টাটকা সুগন্ধও। এনায়েতপুর বাজারের সেলিম মিয়া বলেন,প্রতিদিন এনায়েতপুর লেবুর বাজার থেকে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৯ লক্ষ্য টাকা। তিনি আরও বলেন আর কিছুদিন পর বেচাকেনা বৃদ্ধি পাবে।
এনায়েতপুর সহ তিনটি ইউনিয়নের কৃষকরা আশপাশের এলাকাগুলোর মতো মূলত ধান, পাট, সরিষার মতো কিছু ফসল আর শাক-সবজিই চাষ করতেন। ধীরে ধীরে তাঁরা লেবুর বাগানের দিকে ঝোঁকেন। এলাকাটির লাল মাটিতে লেবুর আশাতীত ফলন দেখে ধীরে ধীরে লেবু চাষির সংখ্যা বাড়তে থাকে। এখন লেবুই এই এলাকার প্রধান অর্থকরী ফসল। স্থানীয় কৃষক মুসলিম উদ্দিন, আমির হামজা, সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই যুগ আগে এনায়েতপুর গ্রামের আট-দশ জন কৃষক তাঁদের পতিত জমির ঝোপজঙ্গল পরিষ্কার করে বাণিজ্যিকভাবে লেবুবাগান করেন। এতে বেশ ভালো আর্থিক লাভ হয় তাঁদের। ওই কৃষকদের দেখাদেখি এনায়েতপুর ছাড়াও আশপাশের গোপীনাথপুর, সোয়াইতপুর, বেতবাড়ী, কাহালগাঁও ও দুলমা গ্রামের বহু কৃষক মসলা ও সবজি জাতীয় ফসলের আবাদ ছেড়ে লেবুবাগান করা শুরু করেন। এখনও প্রতিবছরই এলাকার গ্রামগুলোতে লেবুবাগান বাড়ছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, এনায়েতপুর, কালাদহ রাঙ্গামাটিয়া ইউনিয়নের ৭৫৫ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। এর মধ্যে বেশির ভাগ (৫৫০ হেক্টর) লেবুর আবাদই হয়েছে এনায়েতপুর ইউনিয়নে। সিডলেস ও কলম্বো-এ দুই জাতের লেবুর বাগান বেশি। মাঝেমধ্যে কাগজি লেবুর বাগানও রয়েছে। রাঙ্গামাটিয়া ইউনিয়নে ১৫০ হেক্টর, কালাদহ ৫৫ হেক্টর।
ফলনঃ কলম্বো ৪৫৩ দ্ধ৫৬০ বস্তা = ২৫৩,৬৮০ দ্ধ ২৫০০
=৬৩ কোটি ৪২ লক্ষ্য টাকা।
সীডলেস ২৮৩ হেক্টর দ্ধ৫০০ বস্তা=১ লক্ষ্য ৪১ হাজার ৫০০ দ্ধ২২০০=৩১ কোটি ১৩ লক্ষ্য টাকা।
কাগজী =১৫ হেক্টর দ্ধ ৫বস্তা =৭৫ বস্তা দ্ধ৫০০০=৩ লক্ষ্য ৭৫ হাজার টাকা।
মোট টাকা বর্তমান বাজারে দাঁড়ায়
৬৩৪,২০০,০০০৳ + ৩১১,৩০০,০০০৳ + ৩৭৫,০০০টাকা
মোট = ৯৪ কোটি ৫৮ লক্ষ্য ৭৫ হাজার টাকা মাত্র।
নোট= ১ বস্তা লেবু হয় = ৪৫০-৫০০ ( সীডলেস, কলম্বো)
কাগজী = ৮০০-১০০০।
১ বস্তা = ৫০ কে.জি. লেবু হয়।
ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, উপজেলায় লেবুর ফলন এবার ভালো হয়েছে ধারণা করা হয় বাজারদর অনুকূলে থাকলে কম করে হলেও ১০০ কোটি টাকার লেবু বিক্রি করতে পারবে।