তারাগঞ্জে দায়সারাভাবে সমবায় দিবস পালনের অভিযোগ, ক্ষুব্ধ সমবায়ীরা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৪:১৫ পিএম
তারাগঞ্জে দায়সারাভাবে সমবায় দিবস পালনের অভিযোগ, ক্ষুব্ধ সমবায়ীরা
ছবি: FNS

রংপুরের তারাগঞ্জে দায়সারাভাবে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনের অভিযোগ উঠেছে।দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হলেও এতে সাধারণ সমবায়ীদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা ছিল সীমিত।এ নিয়ে স্থানীয় সমবায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। রবিবার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে উপজেলার সব সমবায়ীকে সম্পৃক্ত না করে নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।তাঁদের অভিযোগ, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুন্নাহার নিজ পছন্দ অনুযায়ী নির্দিষ্ট কিছু সমবায়ীকে আমন্ত্রণ জানান। এতে উপজেলার অনেক সাধারণ সমবায়ী দিবসটির আয়োজন সম্পর্কে জানতে পারেননি কিংবা অংশগ্রহণের সুযোগ পাননি।

একাধিক সমবায়ী অভিযোগ করে বলেন- সমবায় কর্মকর্তা হিসেবে শামসুন্নাহার যোগদানের পর থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা অনিয়মের ঘটনা ঘটছে। তাঁদের দাবি, কিছু সমবায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ থাকলেও অন্যদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়।এ ছাড়া নিয়মিত অফিসে উপস্থিত না থাকা এবং দাপ্তরিক কাজে অনিয়মের অভিযোগও তুলেছেন তাঁরা। সমবায়ীদের প্রশ্ন, সমবায়ীদের অধিকার, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য জাতীয় সমবায় দিবসের আয়োজন করা হলেও সাধারণ সমবায়ীদের বাইরে রেখে এমন কর্মসূচির উদ্দেশ্য কতটুকু সফল হলো? এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা শামসুন্নাহার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে ক্ষিপ্ত বলেন আপনাদের যা খুশি রিপোর্ট করেন তাতে আমার কিছু যায় আসে না।

আপনার জেলার সংবাদ পড়তে