সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০১:৩৮ পিএম
সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু
ছবি: FNS

নীলফামালীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ৯ নভেম্বর সকালে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চলন্ত ট্রেন থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার তদন্ত কর্মকর্তা মাহবুব জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে