ছবি: FNS
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাস স্টান্ড থেকে উত্তর দিকে বাইপাস সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে পথচারীদের ভোগান্তি চরম ভাবে পরিলক্ষিত হচ্ছে। মূলতঃ কে.জি. স্কুল মোড় থেকে সুনিলের মোড় পর্যন্ত সড়কটি বেহাল দশা হওয়ায় বাইপাস রাস্তার যে সুবিধা পাওয়ার কথা, সেটা দেড় বছর ধরে সাধারণ মানুষের ভাগ্যে সুবিধাটুকু জোটেনি। বরং ঐ রাস্তা দিয়ে ছোটখাটো যান চলাচল বন্ধ হয়েছে। স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী রিকশা, অটোযোগে বেশি ভাড়া অন্য রাস্তা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য হওয়ার কারণে অনেক অভিভাবকের অর্থ কষ্টের সমস্যা হয়েছে। এ সড়কে ছোট ছোট যান চলাচল বন্ধ হওয়ায় মেইনরোডে অনবরত জ্যাম লেগেই থাকে।
উল্লেখ্য, সুনিলের মোড় থেকে কাজিয়ার মোড় পর্যন্ত অনেক জায়গায় রাস্তা ভেঙ্গে গেছে, এমনকি রাস্তার পাথর নেই বল্লেই চলে। কাজিয়ার মোড় থেকে মাওলানা ভাষানীর ভূরুঙ্গামারীস্থ বাড়ি পর্যন্ত যতটুকু ভালো আছে তা বছরখানেক পর সংস্কার করলেও চলবে মন্তব্য সচেতন মহলের। এ রাস্তাটি ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে উত্তর দিকে পাগলার হাট কদমতলা পর্যন্ত সংযোগ।
রাস্তটির ব্যাপারে নবাগত উপজেলা প্রকৌশলী মোঃ আহসান হাবীব বলেন, রাস্তাটি মেরামতের জন্য টেন্ডার হয়েছে। মাসখানেকের ভিতরেই কাজ শুরু হবে। তিনি জানান, কে.জি. স্কুল থেকে সুনিলের মোড় পর্যন্ত ৮৭০ মিটার এবং সুনিলের মোড় থেকে উত্তুরে ৩ কিলোমিটার রাস্তার কাজ হবে।