ভূরুঙ্গামারীতে সমবায় দিবস পালন

এস.এম গোলাম মোস্তফা; ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৭:১২ পিএম
ভূরুঙ্গামারীতে সমবায় দিবস পালন
ছবি: FNS
কুড়িগ্রাম জেলার সিমান্ত ঘেঁষা ভূরুঙ্গামারী উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে। 'করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ' এ প্রতিপাদ্যের আলোকে জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষ্যে রোববার (৮ নভেম্বর) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গাভি ক্রয়ের জন্য চেক ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ জাতীয় সমবায় দিবস পালনের আয়োজন করে। সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সমবায় দিবসে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান বিশেষ অতিথি এবং উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া সভাপতিত্ব করেন। সভায় ভূরুঙ্গামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বোরহান আলী, আন্ধারীঝাড় নারী উন্নয়ন সংস্থার শাহানাজ বেগম, পাইকেরছড়া মৎসজীবী সমবায় সমিতির জিন্নাত আলী বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, আইসিটি অফিসার আশরাফুল আলম ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন। সমবায় দিবসে গাভি ক্রয়ের জন্য ৫ জনকে ৫ লাখ টাকা, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে