আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। রবিবার (৮ নভেম্বর) আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইন মামলার আসামি চাকলা গ্রামের আবু হানিফ ঢালীর ছেলে আঃ মজিদ ঢালীকে গ্রেফতার করা হয়। আঃ মজিদ আশাশুনি থানার মামলা ২৩, তাং ২৩/০৬/২০২৬ এর আসামি।