বর্ণাঢ্য আয়োজনে মণিরামপুরে জাতীয় সমবায় দিবস উদ্যাপিত

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) :
| আপডেট: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ পিএম | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ পিএম
বর্ণাঢ্য আয়োজনে মণিরামপুরে জাতীয় সমবায় দিবস উদ্যাপিত
ছবি: FNS

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”Ñএই প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে যশোরের মণিরামপুরে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে এবং মানুষের মাঝে সৌহার্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে দিনটিজুড়ে ছিল নানা কর্মসূচি। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোনের পর  মণিরামপুর পৌরশহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার সমবায়ীদের অংশগ্রহণে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাশের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মক্তিযোদ্ধা খান আকতার হোসেন সমবায় কর্মী ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মণিরামপুর সংরক্ষিত মহিলা এমপির প্রতিনিধি জাহাঙ্গীর বিশ্বাস, 

উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবিব লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ও সুধীবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক উৎসাহী সমবায়ীরা উপস্থিত ছিলেন এবং এর পূর্বে পৌর শহরে একটি র‌্যালি বের করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে