শরণখোলায় ৭ নভেম্বর উপলক্ষ্যে আলোচনা সভা ও বনাঢ্য র‌্যালি

এফএনএস (সাবেরা ঝরনা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫২ পিএম
শরণখোলায় ৭ নভেম্বর উপলক্ষ্যে আলোচনা সভা ও বনাঢ্য র‌্যালি
ছবি: FNS

বাগেরহাটের শরণখোলায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দ্বিতীয় দিনে আলোচনা সভা হাজার হাজার নেতাকর্মীর  বনাঢ্য রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার ৮ নভেম্বর বিকেলে উপজেলা সদর রায়েন্দা বাজারের ৫ রাস্তার মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি  সাবেক ইউপি চেয়ারম্যান খান মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন শাজাহান, রায়েন্দা  ইউনিয়ন বিএনপির সভাপতি   এমএ মজিদ, ধানসাগর  ইউনিয়ন বিএনপির সভাপতি  মহিউদ্দিন বাদল,  সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন , উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন গাজি  প্রমূখ। 

সভায় বক্তরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। দেশ গড়ার লক্ষ্যে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্য   সবাইকে ঐক্যবদ্ধ থাকার  আহ্বান জানান।  সভা শেষে  হাজার হাজার নেতাকর্মী উপজেলা সদর রায়েন্দা বাজারে একটি মিছিল   বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তায় শেষ হয়।  সন্ধ্যায় একই মঞ্চে  সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে