এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :

বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন

এফএনএস | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:১৩ পিএম
বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
ছবি: FNS

বিরলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ব্যাপক কর্মসূচি উদ্যাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর ২০২৬ রবিবার বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান প্রমূখ। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি আাসাদুল হক হীরা, উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত)  আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব শিহাব ইমতিয়াজসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১২ টি ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশাল একটি র‌্যালি সহকারে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন।