রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) :
| আপডেট: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:৩৫ পিএম | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:৩৫ পিএম
রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: FNS

কুড়িগ্রামের চর রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (৮ নভেম্বর) আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা  বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম , একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া ও বালিয়ামারি ক্ষুদ্র পানি সম্পদ সমিতির সভাপতি শাহজাহান আকুল প্রমুখ । বক্তারা সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক , রাজনৈতিক নেতৃবৃন্দ ,সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে