‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকালে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন- ডিমলা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা- মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা মজিবুর রহমান, সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবু তালেব, শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ট্রেজারার অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: ব্যবস্থাপনা পরিচালক- শফিকুল ইসলাম স্বপন (বিএসসি) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।
তারা আরও বলেন, বেকারত্ব দূরীকরণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতিদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।