কাহারোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম
কাহারোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: FNS

গতকাল দিনাজপুরের কাহারোল উপজেলায়, উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কাহারোল দিনাজপুরের আয়োজনে “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে সমবায় কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রুকুনুজ্জামান, ওসি এলএসডি মোঃ সাইফুল নবি। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।