ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:৫০ পিএম
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
ছবি: FNS

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান কর্মসূচি। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও মোঃ জাহিদ হাসান। 

এতে বক্তব্য রাখেন বিএনপিনেতা সাসুজ্জামান হাসু, লোকমান হোসেন সরকার, জামায়াত নেতা  মাওলানা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, থানার এসআই শাহ আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, সমবায় কর্মকর্তা বিধু ভূষন রায়, হাবিবুর রহমানর হাবীব ও সেরা সমবায়ী নুরন্নবী মুকুলসহ আরও অনেকে। আলোচনা সখা শেষে সেরা তিন সমবায় সমিতির কর্ণধারকে সেরা সমবায়ীর সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।