চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:০৩ পিএম
চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত
ছবি: FNS

দিনাজপুরের চিরিরবন্দরে ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দাতা সংস্থা সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব) এর উদ্যোগে ৩০০ ছানি রোগীর অপারেশনের জন্য চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ৮ নভেম্ইি রবিবার সকাল ১০ টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ছওয়াবের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহানা আফরোজ। চক্ষু শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেজংপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি। দাতা সংস্থা সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)ও মরিয়ম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান এবং বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে