দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,সহকারী ভুমি কমিশনার আব্দুল আল মামুন কাওছার শেখ,ঘোড়াঘাট থানার উপ পুলিশ পরিদর্শক রাজা মিয়া ও মুহছেনা বেগম। আলোচনা সভার শুরুতে এক বর্ণাঢ্য মিশিল উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।