জাতীয় যুব দিবস উপলক্ষ্যে

কিশোরগঞ্জে সাতদিন ব্যাপী যুব অনুষ্ঠান মালার সমাপ্ত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ পিএম
কিশোরগঞ্জে সাতদিন ব্যাপী যুব অনুষ্ঠান মালার সমাপ্ত
ছবি: FNS

জাতীয় যুব দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত সাতদিন ব্যাপী অনুষ্ঠান মালা সম্পন্ন হয়েছে । কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে শনিবার সকালে নানা আয়োজনে জাতীয় যুব দিবসের সাতদিন ব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী, ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক সোহানা নাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ১-আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিশিষ্ট লেখক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, সদর উপজেলার যুব উন্নয়ন কমকর্তা মাহবুব আলম, সহকারী যুব উন্নয়ন কমকর্তা কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে