ফরিদপুরের চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলীর নেতৃত্বে গৎ তিন দিনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার মাদক কারবারীকে গ্রেফতার করে কোর্টে চালান করেছেন পুলিশ। অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন খান, এসআই এনামূল হক, এসআই মুজাহিদ, এসআই কাজি রিপন, এসআই মোজাম্মেল হক ও এএসআই সাইফুদ্দিন সহ সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেপারী ডাঙ্গী, বালিয়া ডাঙ্গী ও বিএস ডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে আফজাল ফকির (৪০) গিয়াস বেপারী (৪২), এলাহি খান (২৯) ও স্বাধীন মৃধা (২০) নামক চার মাদক কারবারীকে গ্রেফতার করেন পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট, অর্ধ গ্রাম হেরোইন ও গাঁজা মাদক জব্দ করেছেন পুলিশ। চরভদ্রাসন থানায় এক সপ্তাহে মাদক আইনে চারটি মামলা হয়েছে ।
পুলিশ জানায়, গৎ ক’দিনে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রউফ মেম্বারের বাড়ীর সামনের রাস্তার উপর থেকে হেরোইন মাদক সহ এলাহি খান (২৯) কে গ্রেফতার করা হয়। সে পার্শ্ববতী কোতয়ালী থানার বিল মাহমুদপুর গ্রামের মৃত মজিবর খানের ছেলে। এছাড়া একই গ্রামে আরেক দফায় অভিযান চালিয়ে মৃত মনসুর বেপারীর ছেলে গিয়াস বেপারী (৪২) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অন্যদিকে উপজেলা সদরের বিএস ডাঙ্গী গ্রামের স্বাধীনতা চত্বর এলাকা থেকে আফজাল ফকির (৪০) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। সে উপজেলার আরশাদ মাতুব্বর ডাঙ্গী গ্রামের কামাল ফকিরের ছেলে। এছাড়া উপজেলার বালিয়া ডাঙ্গী গ্রামের জেলখানা এলাকা থেকে স্বাধীন মৃধা (২০) কে গাঁজা সহ গ্রেফতার করেন পুলিশ। এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী জানান, “মাদক বিরোধী অভিযান সব সমই অব্যাহত থাকবে। উপজেলাকে মাদক মুক্ত করতে তিনি সকলের সহায়তা কামনা করেন”।