ভোলার দৌলতখানে ১৭ বছর পর নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে উপজেলা বিএনপি। এ উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা বিএনপির কার্যালয় পতাকা উত্তোলন শেষে ভোলা -২ আসনের এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে পৌরশহরে একটি জধষু বের করা হয়। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক দলীয় নেতা কর্মীদের এই বিশাল জধষুটি উত্তর বাজার গিয়ে শেষ হয়।
পরে শহিদ মিনার চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে বক্তব্য রাখেন, হাফিজ ইব্রাহিম এমপি। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দুঃশাসনের দীর্ঘ ১৭ বছর এই প্রথম আমড়া মুক্ত পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছি। হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে আন্দোলনে বাংলাদেশের মধ্যে প্রথম ভোলার নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম শহীদ হন।
হাফিজ ইব্রাহিম আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় বিপ্লবের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ৭৫ এর দুঃশাসন থেকে দিয়েছেন স্বাধীনতা। সমাবেশে তিনি সবাইকে জিয়াউর রহমানের আদর্শ লালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।