কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার এস এম আকরাম হোসেনের সঞ্চলনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ লোকমান হাকিম, বিএনপি নেতা এ্যাডঃ নজরুল ইসলাম,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।