ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবু, থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম খান দিপু,পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়াসহ প্রমুখ।বক্তারা জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির ঐক্য, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।