কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ পিএম | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ পিএম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে শহরের কোটচাঁদপুর রোডসংলগ্ন নতুন বাজার এলাকার চারিদিক খোলা একটি ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।নিহত ওয়াদুদ বিশ্বাস কালীগঞ্জ পৌরসভা এলাকার নদীপাড়ার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নতুন বাজার এলাকায় ভাতের হোটেল পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নতুন বাজার এলাকার ছাগলহাটার পাশে চারদিক খোলা একটি চৌচালা ঘরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাত দন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে