বাংলাদেশ শিশু একাডেমি

মুন্সিগঞ্জের জেলা কমিটিতে সদস্য হলেন হাসান জাহাঙ্গীর

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ এএম
মুন্সিগঞ্জের জেলা কমিটিতে সদস্য হলেন হাসান জাহাঙ্গীর

বাংলাদেশ শিশু একাডেমি মুন্সিগঞ্জ জেলা   পরিচালনা নতুন কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাসান জাহাঙ্গীর। কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সদস্য হাসান জাহাঙ্গীর সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। এদিকে হাসান জাহাঙ্গীর বাংলাদেশ শিশু একাডেমির জেলা  কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় বাউশিয়া ইউনিয়নসহ গজারিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে