আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। যদিও উপজেলা নির্বাচনের তারিখ এখনও পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষণা করেনি। সোনারগাঁয়ের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী সাধারণ মানুষের সাথে মতবিনিময়, নির্বাচনী সভা সমাবেশ, উঠানবৈঠক, লিফলেট বিতরণ সহ প্রচার-প্রচারণা চালিয়ে মানুষের মাঝে নিজেদের পরিচিত করতে ব্যস্ত সময় পার করছেন। তবে নির্বাচনী দৌড়ে যারাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রবীণ নেতা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন। এরই মধ্যে তিনি সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অলিতে গলিতে ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইছেন।শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান মামুনের রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক কাজেও ব্যাপক অবদান রয়েছে। সোনারগাঁয়ে উচ্চ শিক্ষার মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সোনারগাঁয়ে স্থাপন করার দাবীতে সামাজিক আন্দোলন গড়ে তোলা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেন ।
>> বিএনপি নেতা মামুন ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম রাজনৈতিক দল জাগো দলের ছাত্র সংগঠন জাগো ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ঢাকা মহানগর কমিটির প্রথম যুগ্ন-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী তিনি। মামুন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপি’র সিনিয়ার সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক ছিলেন । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য মামুন ক্রিড়া ক্ষেত্রেও একজন ক্রীড়া সংগঠক হিসেবে ঢাকা শহরের কয়েকটি ক্লাবের ক্রিকেট কমিটির দায়িত্ব পালন করেন।
>> উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান মামুন বলেন, দল আমাকে আমার কাজের মূল্যায়ন করে উপজেলা নির্বাচনে মনোনয়ন দিলে আমার মেধা এবং পরিশ্রম দিয়ে সোনারগাঁ বাসীর সেবা ও এলাকার উন্নয়নে কাজ করবো।