মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া, গ্রামসংলগ্ন নদীপথে দীর্ঘদিন ধরে চলা চঁাদাবাজি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে গজারিয়া নৌ ও মেঘনা থানা পুলিশ। আজ রবিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে গজারিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরজিত কুমার ঘোষের, দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নৌযান যোগে নেতৃত্ব দেন নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়ালিয়া এলাকার নদীপথে দীর্ঘদিন ধরে বিভিন্ন মালবাহী ও বালুবাহী নৌযানে একদল চঁাদাবাজ ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে টাকা আদায় করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে নৌপথ নিরাপদ রাখতে এবং চঁাদাবাজদের প্রতিরোধ করতে এই বিশেষ তৎপরতা চালানো হয়।
গজারিয়া নৌ পুলিশ জানায়, নদীপথে কোনো ধরনের চঁাদাবাজি বরদাশত করা হবে না। নৌযান চলাচল নির্বিঘ্ন করতে এবং সাধারণ মাঝিমাল্লাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ও টহল আগামীতেও অব্যাহত থাকবে।