বাজিতপুরে ৬টি কলেজের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:৫৬ পিএম
বাজিতপুরে ৬টি কলেজের মধ্যে  জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন

আজ শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গড়ে পাশের হার ৫২.১২%। সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় বাজিতপুর ৬টি কলেজের মধ্যে ৫টি কলেজে কেউ জিপিএ-৫ পায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে একমাত্র সনামধন্য বিদ্যাপীঠ আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে এবছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন। তাদের ২৩৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। পাশ করেছে ২১৪ জন। পাশের হার ৯১.৮৫%। গতবছরের তুলনায় এবছর এইচএসসিতে জিপিএ-৫ এর ফল বিপর্যয় হয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে