কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী হাওরে অবৈধভাবে বিভিন্ন হাওরে ভেকু দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে। প্রশাসনের এদিকে কেনো নজরদারিতা নেই। ভেকু দিয়ে মাটি কাটার কারণে ধানি জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। আজ শনিবার ও গত শুক্রবার একদল সংবাদকর্মী সরেজমিন গেলে দেখতে পাওয়া যায়, বিভিন্ন জমি থেকে নিকলী উপজেলার সদরের কুর্শা হাওরে বিভিন্ন ইটখলার মালিকরা ভেকু দিয়ে ট্রাকের মাধ্যমে মাটি কেটে এনেছে দেদারছে। এর ফলে নিকলী সদর ও কুর্শা এলাকায় ট্রাকের ধুলাবালিতে শিশু এবং বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। কিছু কিছু ব্যবসায়ীরা ট্রাক দিয়ে মাটি এনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। এদিকে বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়ন ও হুমাইপুরে ভেকুর মাধ্যমে ট্রাক দিয়ে মাটি আনছে অসাধু ব্যবসায়ীরা। তারা এলাকাবাসীর কোনো কথায় মানছে না। পাশ্ববর্তী জমি ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, এই বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেন।