কুষ্টিয়ার দৌলতপুরে মাসিক আইনশৃঙ্খলা ও চোরা চালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভায়
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ'র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রদীপ কুমার দাস,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে,এম,শামীম রেজা, দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি, দিনকাল প্রতিনিধ মোঃ সাইফুল ইসলাম (শাহীন),বাংলা টিভির(ডিজিটাল) জেলা প্রতিনিধি ও দৌলতপুর ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু,সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজিবি কোম্পানি কমান্ডার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন,সম্প্রতি কাল অবনতি ঘটে, বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে অবৈধ লাইসেন্সবিহীন মোটরসাইকেল চেকিং, মাদক,কিশোর গ্যাং ও নদীপথে অবৈধ কর্মকাণ্ড,প্রতিরোধ সহ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে,এমন সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়।