পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় ইজিবাইক দুর্ঘটনায় তাজমিরা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে পাটকেলঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় তাজমিরা গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তাজমিরা পাটকেলঘাটার বাহাদুরপুর এলাকার আব্বাজ আলীর মেয়ে। এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাটকেলঘাটা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মো. তোফাজ্জেল হোসেন জানান দুর্ঘটনায় মেয়েটি মারা গেছে। তবে বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছেন।